শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

রাঙ্গুনিয়ায়- বনভূমিতে ঘর নির্মাণের চেষ্টা, গুঁড়িয়ে দিল বন বিভাগ’ পাঁচ শতক বনভূমি দখলমুক্ত

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মো.সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সংরক্ষিত বনভূমি অবৈধভাবে জবরদখল করে ঘর নির্মাণের চেষ্টা প্রতিহত করেছে বন বিভাগ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার পদুয়া এলাকায় অভিযান চালিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাঙ্গুনিয়া রেঞ্জের নারিশ্চা বিটের পদুয়া হরিহর এলাকায় একটি প্রভাবশালী চক্র সংরক্ষিত বনভূমি দখল করে স্থায়ী ঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বন বিভাগের বিট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নির্মাণাধীন ঘরটির কাজ বন্ধ করে দেওয়া হয় এবং সেটি ভেঙে ফেলা হয়। এ অভিযানের মাধ্যমে প্রায় পাঁচ শতক সংরক্ষিত বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে অবৈধ নির্মাণকাজ বন্ধ করা হয়েছে এবং নির্মাণাধীন ঘরটি ভেঙে দেওয়া হয়েছে। প্রায় পাঁচ শতক সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করা সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, সরকারি বনভূমি দখল কিংবা সেখানে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews