শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত, ক্রেনচালক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নাফিসা নাওয়াল (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ক্রেনচালক শামীম বিশ্বাস (৩১)কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত নাফিসা নাওয়াল চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং ২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার (২২ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে নাফিসা নাওয়াল ভাড়া বাসা থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাও মোটরসাইকেলযোগে হাজী মোহাম্মদ মহসীন কলেজের উদ্দেশে যাচ্ছিলেন। ইপিজেড থানাধীন এয়ারপোর্ট-সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেনে বন্দরটিলা নেভী হাসপাতাল গেটের দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বিপরীতে ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্যাডেলচালিত ভ্যানকে পাশ কাটানোর সময় তিনি মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান।

এ সময় একই লেনে পেছন থেকে আসা ম্যাক্স কোম্পানির ক্রেন (রেজিস্ট্রেশন নম্বর-ACM 949) নাফিসা নাওয়ালকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলাটি ২২ আগস্ট ইপিজেড থানার মামলা নম্বর-১০ হিসেবে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হেফাজ উদ্দিন এবং অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দুর্ঘটনায় জড়িত ক্রেনের চালক শামীম বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শামীম বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর থানার বরিশাট এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জামায়াতুল ফালাহ মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান করে ম্যাক্স কোম্পানির ক্রেনটি চালাতেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews