
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া বড়ডেইল সংলগ্ন এলাকায় আজ ২১ আগষ্ট ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ইজিবাইক তল্লাশি করে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের ২০ লিটার দেশীয় মদ, ১ টি স্মার্ট মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে