শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বেনাপোল সীমান্তে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎শনিবার (২২ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

‎আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৫৪টি শাড়ি, ১ দশমিক ৫ কেজি জিরা, ২৩ কেজি ফুসকা, ৬ হাজার ২৯৫টি ওষুধ, ১৪টি চকলেট এবং ১২৭টি কসমেটিকস সামগ্রী।

‎বিজিবি জানায়, আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮২ হাজার ২৩০ টাকা।

‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews