শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

ইপিজেডে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু :

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের ইপিজেড এলাকায় ক্রেনের সঙ্গে সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে এই দূর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম নাফিসা নাওয়াল (১৮)। তিনি নগরীর সিএমপি স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। নাফিসা পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির মামুন মিয়া ও মুক্তা দম্পতির মেয়ে।

চট্টগ্রাম ইপিজেড থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান সংবাদ মাধ্যম কে বলেন, কলেজ ছাত্রী এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য একটি অ্যাপভিত্তিক সেবার মোটরসাইকেল যোগে কেন্দ্রে যাচ্ছিল। নেভি হাসপাতাল গেটের বিপরীতে সড়কে পৌঁছালে সম্ভবত ম্যাক্স গ্রুপের একটি ক্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন শিক্ষানবিশ চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews