শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বেপজা নিরাপত্তা রক্ষীদের উপর হামলাকারী সংঘবদ্ধ ৪ চোর সদস্য গ্রেফতার: জেল হাজতে প্রেরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন চট্টগ্রাম

সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও শিল্প এলাকার নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন (সিইপিজেড)’র বিভিন্ন প্রতিষ্ঠানে নিজস্ব নিরাপত্তা প্রহরী ও অঙ্গীভূত আনসার সদস্যরা কর্তব্যরত ডিউটি পালন করে থাকেন।

এই নিরাপত্তা প্রহরীদের উপর অর্পিত সরকারী দায়িত্ব কর্তব্যের অংশ হিসাবে গত ১৭/০৮/২০২৬ ইং দিবাগত রাতে ইপিজেড থানাধীন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এলাকায় সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম নাজির হোসেনের নেতৃত্বে একটি টিম টহল ডিউটিতে নিয়োজিত ছিলেন। ডিউটি চলাকালে ঐরাতে আনুমানিক ৯:৩০ টায় টহল টিমের সদস্যরা জানতে পারেন যে, মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিঃ নামক শিল্প প্রতিষ্ঠানের একদল চোর চুরি করার জন্য সঙ্গোপনে প্রবেশ করেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে টহল টিমের ইনচার্জ সহকারী নিরাপত্তা কর্মকর্তা আ.ব.ম নাজির হোসেন সঙ্গীয় নিরাপত্তারক্ষী ১। রবিউল ইসলাম, ২। আব্দুল খালেক এবং আনসার সদস্য ৩। মনিরুল ইসলাম ও ৪। মোঃ জাকির’সহ ঘটনাস্থল মেসার্স তারিক আজিম টেক্সটাইল লিঃ এ উপস্থিত হলে নিরাপত্তা রক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরের দল কৌশলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । তাহাদের টহল টিমের সদস্যরা ধাওয়া করে ১নং আসামী আসলাম শেখ (২৪) কে আটক করেন এবং তার সাথে থাকা অপরাপর চোরেরা দৌড়ে পালিয়ে যায়। টহল টিমের ইনচার্জ বিষয়টি বেপজার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করণে নির্দেশনা মোতাবেক ধৃত আসলাম শেখ’কে সরকারী পিক-আপযোগে সিইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়।

ধৃত আসলাম শেখ’কে সিইপিজেড ফাঁড়ির পুলিশের নিকট নেয়ার সময় উপরে উল্লেখিত আসামীগন তারে অজ্ঞাতনামা ৩০/৪০ জন সহযোগীসহ ইপিজেড থানাধীন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এলাকার বেপজা সিকিউরিটি গেট থেকে ২০ মিটার উত্তর পূর্ব দিকে বিডি এপ্যারেল্স এর গেইটের সামনের সড়কে তাদের গাড়ীর গতিরোধ করেন, গাড়ী আটকে দিয়ে ভাংচুর করার চেষ্টা করছেন এবং ধৃত আটক আসামী’কে জোরপূর্বক ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।

বেপজা নিরাপত্তারক্ষীরা এতে বাঁধা দিলে উপরে উল্লেখিত আসামীগণ তাদের অজ্ঞাতনামা সহযোগীগনসহ বেপজা নিরাপত্তা রক্ষীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বেচ্ছাকৃতভাবে হামলা করেন। এক-পর্যায়ে উল্লেখিত আসামীগন ও তাদের অজ্ঞাতনামা সহযোগীরা বেপজা নিরাপত্তা রক্ষীদের মারধর ও গাড়ী ভাংচুর করা সহ ধৃত আসলাম শেখ’কে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

উক্ত ঘটনার বিষয়ে বেপজার সহকারী পরিচালক (প্রশাসন ও এস্টেট) পাপ্পু দে বাদী হয়ে আসামী ১। আসলাম শেখ(২৪), ২। আব্দুল কাইয়ুম (৩২), ৩। মোঃ রাশেদ (৩৮), ৪। মোঃ রাসেল আলামিন (২৯), ৫।মোঃ শাহ জালাল (২৭), ৬। মোঃ রাকিব (২৬), ৭। মোঃ আলাল খাঁন(২৭),৮। আকাশ বিশ্বাস(২৪), ৯। মোঃ সবুজ হোসেন (৩৪), সহ অজ্ঞাতনামা ৩০/৪০ জন সহযোগীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে ইপিজেড থানার মামলা নং-০৮, তারিখ-১৮/০৮/২০২৬ইং। ধারা-৩৪১/৩০৭/৩৩২/৩৩৩/৩৫৩/২২৫খ/৩৪ দঃ বিঃ দায়ের করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আব্দুল ওয়াদুদ চৌধুরী সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইপিজেড থানার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে ১৯/০৯/২০২৬ইং ভোর ৫টা পর্যন্ত ইপিজেড ও বন্দর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার ১নং আসামী আসলাম শেখ সহ ৪ (চার) জনকে গ্রেফতার করে।

অন্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে।আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মুহাম্মদ আতিকুর রহমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews