শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

চকরিয়া ‘বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি, ঘুষিতে গেল শিশুর প্রাণ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মো সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী শিশুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিহতের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়। সে ওই এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে। স্থানীয়রা জানান, পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের ওই পানের দোকানদার দাদার সঙ্গে দোকানে সময় দিত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায়।

সেখানে সমবয়সী বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরিফুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি এখনও অবগত নন। এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়াসহ বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews