বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোলা সদর ইউএনও আরিফুজ্জামানের আকস্মিক বদলি: ‘কার স্বার্থে’-প্রশ্ন জনমনে, চলছে নানা আলোচনা প্রাচিকসের সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন: সামাজিক কাজে প্রাচিকসের অবদান ছড়িয়ে দিতে হবে  নিজস্ব প্রতিবেদক ইমামকে বহাল রাখা ও মিথ্যা সংবাদ প্রচার ক‌রে ষড়যন্ত্র ব‌ন্ধের দাবিতে বন্দর ডক শ্রমিক কলোনী জামে মসজিদে মানববন্ধন Bigclash Casino No Deposit Play Casino Online in Canada for English Players পতেঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড কোস্ট গার্ডের  মাদকের বিরুদ্ধে  অভিযান টেকনাফের বাহারছড়ায় দেশীয় মদসহ একজন মাদক কারবারি আটক কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ক্রুদের জীবিত উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্টগার্ড চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় টেকনাফ উপকূল থেকে ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি সাবেক কমিশনার ও ভাষা সৈনিক জি.এ মান্নান এর ২৮তম মৃত্যুবার্ষিকীতে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের শ্রদ্ধার নিবেদন

ভোলা সদর ইউএনও আরিফুজ্জামানের আকস্মিক বদলি: ‘কার স্বার্থে’-প্রশ্ন জনমনে, চলছে নানা আলোচনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ভোলা:

ভোলা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের আকস্মিক বদলিকে কেন্দ্র করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনকালেই তাঁকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এ বদলিকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে।

জানা গেছে, বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন-১ শাখা থেকে ১ জুলাই ২০২৬ তারিখে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. আরিফুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ভোলা সদর উপজেলা থেকে বদলি করে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নতুন কর্মস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ক্ষমতাও প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

তবে বদলির এ আদেশ প্রকাশের পর থেকেই ভোলা জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। স্থানীয়দের একাংশের দাবি, দায়িত্ব পালনকালে ইউএনও মো. আরিফুজ্জামান সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, মোবাইল কোর্ট পরিচালনা, ভূমি ব্যবস্থাপনা, জনসেবামূলক উদ্যোগ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। বিভিন্ন সময়ে তাঁর নেওয়া প্রশাসনিক পদক্ষেপ সাধারণ মানুষের কাছে ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছিল বলেও অনেকের অভিমত।

এমন অবস্থায় তাঁর আকস্মিক বদলির কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি প্রশাসনের স্বাভাবিক রদবদল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। তবে এ ধরনের প্রশ্নের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনে বদলি একটি নিয়মিত প্রক্রিয়া হলেও গুরুত্বপূর্ণ একটি উপজেলার দায়িত্বে থাকা কর্মকর্তার হঠাৎ বদলির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হলে জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্ন ও কৌতূহলের অবসান ঘটতে পারত।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বদলির কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সরকারি প্রজ্ঞাপনে এটিকে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই উল্লেখ করা হয়েছে।

এদিকে একই আদেশে ভোলা সদর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নতুন কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন ইউএনও দায়িত্ব গ্রহণের মাধ্যমে উপজেলার চলমান প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে। পাশাপাশি আকস্মিক এ বদলিকে ঘিরে জনমনে যে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যাখ্যা দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews