মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

লামার- ফাইতং পাহাড় কাটার দায়ে ৫ ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় ও মাটি কাটার দায়ে পাঁচটি ইটভাটাকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সামনের শুষ্ক মৌসুমে ইট প্রস্তুতের লক্ষ্যে পাহাড় ও মাটি কাটার অভিযোগে ডিবিএম ও ইউএমবিকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া এমএমবি, এমবিআই ও এবিসি-৪ ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাঁচটি ইটভাটাকে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ও মাটি কাটার দায়ে পাঁচটি ইটভাটাকে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews