শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

সাদুল্যাপুর উপজেলায় বসতবাড়িতে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ বিশালাকার গাঁজার গাছসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার

গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়ির আঙিনায় গোপন সংবাদে অভিযান চালিয়ে বিশালাকার সতেজ গাঁজার গাছ জব্দ করেছে সাদুল্লাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জেলাল মিয়ার বসতবাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জেলাল মিয়া দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজের বাড়ির আঙিনায় কৌশলে অবৈধ গাঁজার চাষ করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানা পুলিশের একটি চৌকস দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় উঠানের এক কোণ থেকে রোপণকৃত সতেজ ও বিশালাকার একটি গাঁজার গাছ জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews