শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

কক্সবাজারের-পেকুয়ায় অবৈধ বালু উত্তোলন, পাইপ ও মেশিন জব্দ

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের পেকুয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন অভিযান পরিচালনা করেছে, যেখানে বালু উত্তোলনের মেশিন এবং পাইপ জব্দ করা হয়েছে,

অশাসন সূত্রে জানা যায়- পেকুয়ায় অবৈধ বালু মহলে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৭ই আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার টৈটং সোনাইছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ পন্থায় বালু উত্তোলনের দায়ে মেশিন এবং পাইপ জব্দ করা হয়েছে।

সূত্র জানায়, পেকুয়া উপজেলার টৈটং সোনাইছড়ি এলাকায় আব্দু নবী এবং ফারুক নামের দুই ব্যক্তি অবৈধ পন্থায় বালি উত্তোলনের খবরে অভিযানে যায় উপজেলা প্রশাসন। স্থানীয়দের দাবী, অবৈধ বালু উত্তোলনের ফলে নদী ভাঙন, রাস্তাঘাট নষ্টসহ পরিবেশের ব্যাপক বিপর্যয় ঘটে। তারই ধারাবাহিকতায় সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুল আখতার নিলয়।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুরুল আখতার নিলয় বলেন, অবৈধ পন্থায় বালু উত্তোলনের খবর পেয়ে টৈটং সোনাইছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় বালি উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন এবং পাইপ জব্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews