
হোসেন বাবলা
নগরীর ইপিজেড থানাধীন, ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের বিপরীতে নেভি হাসপাতাল গেট – বন্দরটিলা মোড় এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি ও জলযট নিরাসন জরুরী বলে জানিয়েছেন এলাকাবাসী – ভুক্তভোগীরা।
গত কয়েককদিন পূর্বে উচ্ছেদের পর পূর্ণ রায় অবৈধভাবে সড়ক দখল করে ভাসমান দোকান স্থাপন করে অসাধু কিছু লোক।
এছাড়া দোকানীরা মালামাল রেখে ফুটপাতের হাঁটাচলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।বিশেষ করে হাসপাতাল গেট এলাকাও বন্দরটিলা বাজার এলাকায় ফুটপাতে ও অবৈধ স্থাপনা, ভাসমান দোকান এবং হকার্স বসিয়ে জনসাধারণের নির্বিঘ্নে পথচলা দূরহ ব্যাপার বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন নিজেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চসিকের উচ্ছেদ অভিযান চালিয়ে এলাকার সর্বস্তরের জনগণের জন্য বিশেষ সুবিধা করলে ও যথাযথ কর্তৃপক্ষের অবহেলায় আবারো সেই দখল বানিজ্য দিব্যি চলছে বলে নগর বাসীর ক্ষোভ।
তাই যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা যে, এই জনগুরুত্বপূর্ণ সড়কের পাশে বিশাল অংশ জুড়ে জলযট নিরাসন জরুরী ভিত্তিতে কার্যকর উদ্যোগ নিতে আরজ করেন।