বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ছয়জন পাচারকারী আটক ৩য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জিতেছে. দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চট্টগ্রাবাসী,প্রয়োজনের তুলনায় ৪৪ শতাংশ কম গ্যাস সরবরাহ লালমোহনে সংখ্যালঘু পরিচয়ের আড়ালে জমি জবরদখলের অভিযোগ নরসিংদীর শিবপুরে নিঃসন্তান বিধবার ঘরের ব্যবস্থা করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন  চট্টগ্রামে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণে পুলিশ কমিশনার ইপিজেড এলাকায় চসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত মাদক বিরোধী অভিযানে সাতকানিয়া থানা এলাকা হতে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক কারবারি আটক করেছে র‍্যাব ৭,চট্টগ্রাম ইপিজেড এলাকায় চসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ ছয়জন পাচারকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক নোয়াখালী

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচরের গাংগুরিয়ার চর সংলগ্ন সমুদ্র এলাকায় গত ২৮ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন ভাসানচর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৭ লক্ষ ৪ হাজার ২৫০ টাকা মূল্যের ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার, ৩ হাজার ৭০০ কেজি ছোলা, ৬ হাজার ৮৫০ কেজি বুটের ডাল ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews