শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

মাদক বিরোধী অভিযানে সাতকানিয়া থানা এলাকা হতে ৭ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক কারবারি আটক করেছে র‍্যাব ৭,চট্টগ্রাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম র‍্যাব ৭, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট নিয়ে মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক যোগে কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৭ জুলাই ২০২৬ইং তারিখ আনুমানিক সকাল ১১৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন বিওসি মোড়স্থ বায়তুশ শরফ মসজিদের সামনে কক্সবাজার-চট্টগ্রাম গামী পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোস্টের মাধ্যমে গাড়ী তল্লাশী শুরু করে।

তল্লাশীর এক পর্যায়ে একটি হলুদ রংয়ের ট্রাক (যার রেজি নং-ঢাকা মেট্রো-ট-১৬-৩৫০৪) চেক পোষ্টে পৌছালে র‌্যাব সদস্যরা ট্রাকের ড্রাইভার অভিযুক্ত মোঃ কামাল উদ্দিন সিকদার(৫০), পিতা-মৃত ফরিদ আলম সিকদার, সাং-মধ্যম হলদিয়া, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। পরর্তীতে ট্রাকটির ড্রাইভিং সিটের ডান পাশে চেম্বারে বিশেষ কৌশলে রক্ষিত কালো রংয়ের পলিথিনের উপর স্কচটেপ দ্বারা মোড়ানো ০২টি বান্ডেলে ২০টি করে মোট ৪০টি নীল পলিজিপার প্যাকে সর্বমোট ৭ হাজার ৮৫০পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৫৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধার পূর্বক জব্দকৃত মাদকদ্রব্য এবং মাদকদ্রব্য পরিহবনে ব্যবহৃত ট্রাক সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews