মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে প্রায় দুই কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন । গাইবান্ধায় শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে : অর্থমন্ত্রী পতেঙ্গায় এস আর ফুড পার্ক আইসক্রিম ফ্যাক্টারীতে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি কিশোরগঞ্জ১৬ আগস্ট কটিয়াদী যাবেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা ২৪ ঘণ্টায় ১৩৫ টন বর্জ্য অপসারণ: চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে মিরসরাইয়ে মসজিদিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মোতােয়াল্লী ইউসুফের সংবর্ধনা‌য় এমপি আমিন সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

নরসিংদীর মাধবদীতে প্রায় দুই কোটি টাকার কারেন্ট জাল পুড়িয়ে দিলেন প্রশাসন ।

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে এবং নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ জুলাই ২০২৬ ইং নরসিংদী সদর উপজেলার মাধবদী হাট বাজারে অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়,বিক্রয়,সংরক্ষণ ও মজুদের বিরুদ্ধে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে । অভিযান চলাকালে মাধবদী হাটের খোলা মাঠে প্রকাশ্যে প্রায় দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জালের ক্রয়,বিক্রয় চলতে দেখা যায়। ভ্রাম্যমাণ আদালত এর উপস্থিতি টের পেয়ে অধিকাংশ জাল ব্যবসায়ী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৩ জন জাল ক্রয় বিক্রেতা ও সংরক্ষণকারীকে আটক করে সংশ্লিষ্ট আইনে আটককৃতদের কাছ থেকে মোট ৭১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়,যা দেশের মৎস্যসম্পদ ও জীব বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত। নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান এর উপস্থিতিতে নরসিংদীর মদনগঞ্জ সড়কের ৫ নম্বর রোড সংলগ্ন খোলা স্থানে জব্দকৃত সকল অবৈধ জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণরূপে ধ্বংস করেন। অভিযানে সদর উপজেলা মৎস্য অফিসার ,র‍্যাব ও মাধবদী থানা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সার্বিক সহযোগিতা করেন । মামলায় প্রসিকিউশন পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার রওনক জাহান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল। অবৈধ কারেন্ট জাল ও রিং জালের উৎপাদন,মজুদ,ক্রয়-বিক্রয় কিংবা ব্যবহারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালিত হবে। মৎস্যসম্পদ ধ্বংসে জড়িত কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews