শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বন্যা দুর্গতদের পাশে মানুষের পাশে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন এলাকায় দিনব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচি

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

১৭ জুল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

তিনি পতেঙ্গা মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে এবং পতেঙ্গা হাদী পাড়ায় বন্যাকবলিত সাধারণ মানুষের মাঝে ত্রাণ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই কার্যক্রমের সূচনা করেন। পরবর্তীতে তিনি চন্দনাইশ দোহাজারী এবং আংশিক সাতকানিয়া এলাকায় উপস্থিত হয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এছাড়া মাননীয় মন্ত্রী লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিদর্শন করেন এবং সেখানকার বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

লোহাগাড়া আমিরাবাদ ইউনিয়ন পরিদর্শন শেষে তিনি সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং নলুয়া ইউনিয়ন বোর্ড অফিসে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

সর্বশেষ তিনি বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটান।

বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষ পুনর্বাসিত না হওয়া পর্যন্ত সরকারের এই ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থাকবে। এই মানবিক সহায়তা কার্যক্রমে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রামের বিভিন্ন আসনের সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews