শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

সন্দ্বীপ কোস্ট গার্ডের যৌথ অভিযান; দেশীয় অস্ত্রসহ ৭ জন জলদস্যু আটক ও বিপুল পরিমান ডাকাতির মালামাল উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার সন্দ্বীপ

চট্টগ্রামে সন্দ্বীপ থানাধীন দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়। এপ্রেক্ষিতে কোস্ট গার্ড কর্তৃক উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়।

গত ১৩ জুলাই ২০২৬ সোমবার দুপুর ১২ টা হতে রাত ৯ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশ কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করে সন্দ্বীপ থানাধীন চৌধুরি বাজার ঘাট সংলগ্ন এলাকা হতে ডাকাতির সাথে সম্পৃক্ত একটি ফিশিং বোটসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ৯ জুলাই সংঘটিত ডাকাতির বিষয়টি স্বীকার করে। এসময় জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লক্ষ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল এবং ৫ টি মোবাইল ফোন ও ডাকাতির কার্যে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।আটককৃত জলদস্যু, জব্দকৃত আলামত ও উদ্ধারকৃত মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews