শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

জুলাই আন্দোলন-পরবর্তী চট্টগ্রাম বন্দরে নিয়োগ ও পদোন্নতিতে নতুন রেকর্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত দুই বছরে সরাসরি ২০৮ জনকে নিয়োগ দিয়েছে। একই সময়ে পদোন্নতি পেয়েছেন এক হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারী।

বন্দর কর্তৃপক্ষের দাবি, স্বচ্ছতা, জবাবদিহি ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে এ সময়ে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি এসেছে। সংস্থাটি রোববার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১১ আগস্ট রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক কার্যক্রমে গতি আনা, কর্মকর্তা-কর্মচারীদের মনোবল বৃদ্ধি এবং কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত সময়ে ২০৮ জনকে সরাসরি নিয়োগ এবং এক হাজার ৪৬৪ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরে সরাসরি নিয়োগ পেয়েছিলেন ১৪৪ জন এবং পদোন্নতি হয়েছিল ৭৯৯ জনের।

বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ২০২১ থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত মোট নিয়োগের প্রায় ৫৯ শতাংশ এবং মোট পদোন্নতির প্রায় ৬৫ শতাংশই গত দুই বছরে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক বন্দর পরিচালনায় দক্ষ ও যোগ্য মানবসম্পদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতির ফলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মোদ্যম বৃদ্ধি পেয়েছে, সেবার মান উন্নত হয়েছে এবং বন্দরের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনার ধারা অব্যাহত রেখে তারা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে আরও কার্যকর ভূমিকা রাখতে কাজ করবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews