শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

পানি বন্দি উত্তর পতেঙ্গা খেজুর তলা ও খাল পাড় এলাকায় বিএনপি নেতা জসিম উদ্দিন সওদাগরের উদ্যোগ রান্না করা খাবার বিতরণ 

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম

নগরীর পতেঙ্গা থানাধীন ৪০ নং ওয়ার্ডের পানি বন্দি উত্তর পতেঙ্গা খেজুর তলা ও খাল পাড় এলাকায় বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ জসিম উদ্দিন সওদাগরের উদ্যোগ রান্না করা খাবার বিতরণ কর্মসূচী আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে।

জসিম উদ্দিন জানান, কেন্দ্রীয় বিএনপির ঘোষিত ও সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশনায় যার যার এলাকায় সাধ্যমত পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ ও সহযোগিতা করতে বলেন।

সেই লক্ষ্যে আজ থেকে গত ২/৩ ধরে জসিম উদ্দিন স্ওদাগরের সার্বিক সহযোগিতায় রান্না করা খাবার বিতরণ কর্মসূচী খেজুর তলা,২২ কলোনি, পশ্চিম হোসেন আহমদ পাড়া, পূর্ব হোসেন আহমদ পাড়া এবং ওয়ার্ডের সাইলো গেট এলাকার খাল পাড় মাজার গলির আশেপাশের পানি বন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সিরাজুল হক, মোঃ শাহীন হোসাইন, মোঃ কামাল উদ্দিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সাবেক মেম্বার নূর মোহাম্মদ, শ্রমিক দল নেতা মোঃ ইকবাল হোসেন সহ উত্তর পতেঙ্গা ওয়ার্ড বিএনপি, যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,তাঁতীদল কৃষক দলের নেতাকর্মীরা স্বক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রায় ১৬০০ জন কে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই কর্মসূচি আগামী আরো ২/১ দিন অব্যাহত থাকবে বলে উদ্যোক্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews