রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এমপি বেনাপোল সীমান্তে সাড়ে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য আটক বেনাপোল সীমান্তে আম বাগান থেকে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার ৯৯৯ এর কলে পুলিশের তৎপরতায় লুণ্ঠিত ৩১টি গরু বোঝাই ট্রাক ও একটি মিনি পিকআপসহ জিম্মি ট্রাক হেলপারকে উদ্ধার পানি বন্দি উত্তর পতেঙ্গা খেজুর তলা ও খাল পাড় এলাকায় বিএনপি নেতা জসিম উদ্দিন সওদাগরের উদ্যোগ রান্না করা খাবার বিতরণ  বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী দক্ষিণ পতেঙ্গায় ৪১ নং ওয়ার্ড ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ, মেয়রের পাশে থাকার আশ্বা চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা গ্রেপ্তার দক্ষিণ হালিশহরে ৩৯ নং ওয়ার্ড পানিবন্দী মানুষের পাশে জামায়াতে ইসলামীর‌ খাবার বিতরণ  ৩৯ নং ওয়ার্ডে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ 

চট্টগ্রামে ২২ মামলার আসামি ছিনতাই চক্রের মূলহোতা ‘বাদশা গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রিয়াজ উদ্দিন চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট ও আশপাশের এলাকায় বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের মূলহোতা মো. সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা ও বিভিন্ন সময় ছিনতাই করা ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে একটি মামলার বাদীর ছিনতাইকৃত মোবাইল ফোনও রয়েছে।

পুলিশ জানায়, গত ৬ জুলাই সকালে কোতোয়ালী থানা এলাকায় যাত্রীবেশে বাসে উঠে ছোরা দেখিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয় চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের শনাক্ত করেন। পরে কোতোয়ালী থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেলে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে বাদশাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ছোরা ও ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ২২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য হিসেবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, সহযোগীদের নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী ও বাসযাত্রীদের টার্গেট করে ছিনতাই চালিয়ে আসছিলেন।

সিএমপি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান প্রাং জানান, চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews