রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে ব্রাজিল বনাম আর্জেন্টিনারের খেলা অনুষ্ঠিত বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বেনাপোল সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল আটক চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান স্মৃতি ফুটবলের উদ্বোধন:  সিটি করপোরেশনের শুভ সুচনা ৩৯ নং ওয়ার্ডস্থ তৃণমূল বিএনপি নেতাকর্মীদের বৈধ ব্যবসা ও পেশাগত কাজে স্বৈরাচারী কায়দায় কেড়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল :৫০ স্কুল দলের মাঝে বুটের টোকেন বিতরন  পতেঙ্গা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় প্রায় ৩১০০ লিটার ভোজ্য তেলসহ একটি লাইফবোট জব্দ করেছে কোস্ট গার্ড ৩৯ নং ওয়ার্ডস্থ তৃণমূল বিএনপি নেতাকর্মীদের বৈধ ব্যবসা ও পেশাগত কাজে স্বৈরাচারী কায়দায় কেড়ে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি..! মেগা রেল প্রকল্পের শেষ অধ্যায়: সুবক্তগিনের প্রশাসনিক নেতৃত্বে নতুন গতি Godz casino free spins: Online-Casino spielen für deutsche Spieler

বেনাপোলে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪তম বর্ষে পদার্পণ উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

‎শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল প্রেসক্লাব কার্যালয়ে এনটিভির বেনাপোল প্রতিনিধি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এর আগে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বেনাপোল প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে বেনাপোল স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেনাপোল স্থলবন্দর (ট্রাফিক) পরিচালক শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ও বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি। এছাড়াও বক্তব্য দেন বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহাবুবসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

‎পরে প্রধান অতিথি শামীম হোসেন, বিশেষ অতিথি এ কে এম আতিকুজ্জামান সনি, যশোর ৪৯ বিজিবির কমান্ডার মো. রবিউল ইসলাম, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার আলমগীর হোসেন এবং বেনাপোলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

কেক কাটার অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আগামীতেও প্রতিষ্ঠানটি পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে। তারা বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে ধারণ করে এনটিভি ভবিষ্যতেও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আরও এগিয়ে যাবে।

‎বক্তারা এনটিভির দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে প্রতিষ্ঠানটির সাংবাদিক, কলাকুশলী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

‎অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি চিকিৎসক, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews