শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

যশোর ৩১পিস স্বর্ণেরবার ও প্রাইভেটকারসহ আটক-২

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোরে ৭ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণের ৩১টি বার ও ১ টি প্রাইভেটকারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে।

‎শনিবার (২০জুন) যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ১নং গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি প্রাইভেট কার তল্লাশী করে ৭,১৩,৪৫,৩৯৫/- টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ ২জন আসামীকে আটক করতে সক্ষম হয়। উক্ত আটককৃত ব্যক্তিদের নিকট হতে স্বর্ণের বার ছাড়াও ৫৪,৫০,০০০/- টাকা মূল্যের ০১টি প্রাইভেট কার, ৩৬,০০০/- টাকা মূল্যের ৩টি মোবাইল এবং নগদ ৪,৮১৫/- টাকা পাওয়া যায়।

‎বিজিবি জানায়,উদ্ধারকৃত স্বর্ণের বার গুলি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরিক্ষনের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চত করা হয়। উক্ত স্বর্ণের বারসহ, প্রাইভেট কার, মোবাইল এবং নগদ টাকা এর সর্বমোট বাজার মূল্য ৭,৬৮,৩৬,২১০/- (সাত কোটি আটষট্টি লক্ষ ছত্রিশ হাজার দুইশত দশ) টাকা।

‎আটককৃতরা হলেন,নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫)এবং অপর আসামী যশোর জেলার কোতয়ালী থানার বালিয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।

‎এ ব্যাপারে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল যশোর -নড়াইল মহাসড়ক এলাকায় অভিযান চালায় এবং ৩১টি স্বর্ণের বারসহ তাদের আটক করে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা স্বীকার করেছে,তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সড়ক পথে ঢাকা হতে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল।

‎বর্তমানে আটককৃত আসামী ও স্বর্ণ যশোর কোতয়ালী থানা হয়ে যশোর ট্রেজারীতে জমাকরনের প্রক্রিয়া চলমান বলেও জানান বিজিবি কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews