শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

ইলিশা পুলিশ অভিযানে ০৫ (পাঁচ) কেজি অবৈধ গাজা সহ ০১ জন  মাদকদ্রব্য কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ভোলা

ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে, ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ)/মোঃ সাইফুল ইসলাম, সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ লিমন হোসেন এবং ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ কালুপুর সাকিনে (ইলিশা লক্ষীপুর লঞ্চঘাট) বন্ধ মোস্তফার খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ২৪/০৬/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ১৯:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাহিদ (২৪), পিতাঃ- মৃতঃ হাসান ডুবাই, মাতাঃ- মোসাঃ সামসুন নাহার, সাং- হাজারীগঞ্জ ০৪ নং ওয়ার্ড, ইউপি-হাজারীগঞ্জ, থানাঃ- শশীভূষণ, জেলাঃ- ভোলাকে ০১টি নীল রঙের ব্যাগের ভিতর রক্ষিত ০৫ (পাঁচ) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews