শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

ইমামকে বহাল রাখা ও মিথ্যা সংবাদ প্রচার ক‌রে ষড়যন্ত্র ব‌ন্ধের দাবিতে বন্দর ডক শ্রমিক কলোনী জামে মসজিদে মানববন্ধন

  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দর ডক শ্রমিক আবাসিক কলোনী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসানকে বহাল রাখা, তাঁর বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদ মসজিদের মুয়াজ্জিন শহিদুল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন।

বুধবার (১ জুলাই) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,মেহেদী হাসান হৃদয়,
মোঃ টিপু সুলতান,মোঃ রিপন,প্রবীণ মুসুল্লি
নচু মিয়া,আব্দুল রহমান জামি,শহিদুল ইসলাম,অলিউল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

মানববন্ধনে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের সম্মানহানি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গত ২৬ জুন জুমার নামাজের আগে বন্দর কর্তৃপক্ষের গঠিত চার সদস্যের একটি তদন্ত কমিটি সদস্য বি‌শিষ্ট একটা ক‌মি‌টি ইমাম সা‌হে‌বের বিষ‌য়ে জুমার নামাযে উপ‌স্থিত মুসল্লিদের মতামত গ্রহণ করে। যে ক‌মি‌টি‌তে বন্দর কর্তৃপ‌ক্ষের উপ স‌চিব (জনসং‌যোগ) জনাব না‌হিদ মোস্তফা এবং সি‌নিয়র পা‌র্সো‌নেল অ‌ফিসার জনাব হা‌বিব রসুল সা‌হেব নেতৃত্ব দেন। উপস্থিত মুসল্লিরা আমার প্রতি তাদের সর্বাত্মক সমর্থন প্রকাশ করেন এবং তদন্ত কমিটি বিষয়টি ভিডিও ধারণ করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। পরদিন শ‌নিবার মুয়া‌জ্জিন শ‌হিদুল্লাহ কিছু ছিন্নমূল ও ভাসমান লোক ভাড়া ক‌রে এ‌নে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অ‌ভি‌যো‌গে মানববন্ধন করায়। আমি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোশীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews