শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন’কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দকৃত অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ ২৮ জুন , রোববার জেলা সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম অডিটোরিয়ামে চেক বিতরণ সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের হাতে অনুদানের চেক তুলে দেন । এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন, উর্বশী দেওয়ান এবং মো: সোহানুর মোস্তফা শাহরিয়ার উপস্থিত ছিলেন।এছাড়াও সভায় চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান ও প্রতিনিধি এবং চলমান প্রশিক্ষণ কর্মসূচির আওতাধীন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।,

চেক গ্রহণকালে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই অনুদান সংস্থার সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের মতো সকল স্বেচ্ছাসেবী সংস্থাকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews