মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বারহাট্টায় গাঁজা সেবনকারী ২ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

নুরুলহুদা পারভেজ প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের অপরাধে দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার হরিয়াতলা গ্রামে এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি),

সাজাপ্রাপ্তরা হলেন- বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের মো. দুলাল বেপারির ছেলে মো. রুবেল মিয়া (৩০) এবং একই গ্রামের মৌলা মিয়ার ছেলে মো. লাক মিয়া (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে বারহাট্টা উপজেলার হরিয়াতলা গ্রামের আব্দুল আজিজ নামক এক ব্যক্তির বসতঘরে অভিযান চালানো হয়। সেখানে মাদকদ্রব্য সেবন ও মজুত করার সময় হাতেনাতে রুবেল মিয়া ও লাক মিয়াকে আটক করেন অধিদপ্তরের কর্মকর্তারা।

পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম। তিনি আটককৃত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা ও প্রমাণ পেয়ে তাদেরকে দোষী সাব্যস্ত করেন। অপরাধ বিবেচনায় উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে কারাদণ্ড প্রাপ্ত ওই দুই আসামিকে আজই নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিএনসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews