শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

অপপ্রচার ও মিথ্যা মামলার হুমকি,স্বেচ্ছাসেবক দলনেতা ও মানবাধিকার কর্মী বিরুদ্ধে থানায় জিডি

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চাকরি প্রতারণা নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিককে লক্ষ্য করে হুমকির অভিযোগে,থানায় জিডি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ,রণি মিত্রের বিরুদ্ধে জিডি।

সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মী বিরুদ্ধে জিডি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে

মিথ্যা প্রচার ও হুমকি ,স্বেচ্ছাসেবক দলনেতা ও মানবাধিকার কর্মী বিরুদ্ধে জিডি চট্টগ্রাম প্রতিনিধি,চট্টগ্রামে একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচার ও হুমকি অভিযোগ এনে স্থানীয়।

সেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মী রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি)-এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্মরাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) অর্থ সম্পাদক সাংবাদিক সাইফুদ্দিন রমিজ। তিনি দৈনিক সকালের সময় ও নিউজ ২১ বাংলা টিভি চট্টগ্রাম প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।

অভিযোগে বলা হয়,গত ২০মে ২০২৬ ইং বুধবার বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে স্বেচ্ছাসেবক দল নেতা ও আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রণি মিত্র (এলেক্স রনি)-এর বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী রাকাশ দাস ও তার পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হওয়ার পর থেকে রণি মিত্র (এলেক্স রনি) আমার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।

পরবর্তীতে তিনি আমার ব্যক্তিগত তথ্য, বিশেষ করে আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে প্রেরণ করেন বলে জানতে পারি। এছাড়াও তিনি আমার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য,অপপ্রচার,বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে আসছেন।

তার এসব কর্মকাণ্ডের কারণে আমি আমার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও আতঙ্কিত অবস্থায় রয়েছি।

এ বিষয়ে সাংবাদিক সাইফুদ্দিন রমিজ বলেন,চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী রাকাশ দাস ও তার পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন।যেখানে জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে সংবাদ প্রকাশ করেন বিভিন্ন গণমাধ্যম।কিন্তু সে সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে নানা ধরনের অপর প্রচার,বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে আসছেন রণি মিত্র (এলেক্স রনি)।

জানা গেছে,তাসলিমা আক্তার আঁখি নামে এক নারীকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করে রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি)পরে ভুক্তভোগী আদালতে মামলা করলে সে মামলায় হালিশহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়।

এ ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিক সাইফুদ্দিন রমিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মী রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি) মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি,অভিযোগ গুলো এড়িয়ে যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews