মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় মাদক ও বিপুল পরিমাণ অবৈধ পণ্য উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

শিমুল রেজা,

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫৫০ কেজি ভারতীয় আম ও নেশাজাতীয় ৫৮ বোতল উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। তবে এসব ঘটনার সাথে জড়িত কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (২০শে জুন) রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৪-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাজাপুর গ্রামের মণ্ডলের খেজুর বাগানের ভেতর হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করা হয় ৫৫০ কেজি ভারতীয় আম।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সীমান্ত পিলার ৭০/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের রফজেলের আম বাগানের ভেতর হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করেছে ৫৮ বোতল ভারতীয় নেশাজাতীয় উইন সেরেক্স কফ সিরাপ। অভিযানে নেতৃত্বে দেন হাবিলদার জাহিদুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews