শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

কাপড় ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, শিরিন প্রকাশ শিরিনা কে গ্রেফতার ।

  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

ইপিজেড প্রতিনিধি।

চট্টগ্রাম ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ নেভী হাসপাতাল গেইট এলাকা হতে শিরিন প্রকাশ শিরিনা নামে এক মহিলাকে গ্রেফতার করেন ইপিজেড থানা পুলিশ।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) নির্দেশনার আলোকে সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম এর নেতৃত্বে এসআই আব্দুল ওয়াদুদ চৌধুরী, এএসআই সিফাতুল্লাহ, এএসআই মো: সোহাগ হোসেন গণ গোপন সংবাদের ভিত্তিতে ১৬মে রাত ১টা.৪৫ মিনিটের সময় চট্টগ্রামের ইপিজেড থানার নেভী হাসপাতাল গেইট এলাকা হতে শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামক এক মহিলাকে গ্রেফতার করেন। পুলিশ আসামীর বাসা তল্লাশী করে তার শয়নকক্ষের খাটের নীচে লুকানো ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামী শিরিন প্রকাশ শিরিনা (৩৮) এলাকায় কাপড় ব্যবসায়ী হিসাবে পরিচিত। তার বাসায় বিক্রয়ের জন্য বিপুল কাপড়ের সমাহার দেখা যায়। তিনি কাপড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে নেভী হাসপাতাল গেইট এলাকায় স্থানীয় খদ্দেরদের কাছে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ০৭ (সাত) কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালকে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews