মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চকরিয়ায়-বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত দুই

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় গাড়িচালকসহ আরও দুজন গুরুতর আহত হলেও বাসের কোনো যাত্রী হতাহত হননি।”

“হাইওয়ে পুলিশের তথ্যমতে, মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাইভেট কারটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা এক শিশুসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় একটি শিশু ও এক বৃদ্ধা মারা যান। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় অপর দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

চকরিয়ার বরইতলী আমতলী এলাকার একটি ঝুঁকিপূর্ণ বাঁকে গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। চিরিঙ্গা হাইওয়ে থানার অদূরে ঘটা এই দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন—চট্টগ্রামের ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার বাসিন্দা (স্থায়ী ঠিকানা বরিশাল) সুমন মিয়ার ১০ বছর বয়সী শিশু কন্যা মাইশা আক্তার এবং চাঁদপুর জেলার হাইমচর থানার গাজীনগর গ্রামের আমিনুল হকের স্ত্রী ইসমত আরা (৫৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন কার চালক আশিকুর রহমান (২৭) ও সম্রাট (৩০)।

কক্সবাজারগামী একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। চিরিংগা হাইওয়ে থানার সার্জেন্ট রাকিবুল ইসলাম ফরহাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। প্রাইভেটকারটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন চালক, ১০ বছরের এক শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ ছিলেন।

দুর্ঘটনায় সবাই গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে দুইজন মারা যান। আহত বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের সার্জেন্ট রাকিবুল ইসলাম ফরহাদ আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে স্বাধীন ট্রাভেলসের বাসচালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews