মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় গুরুতর জখম-৩

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ-

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের হামলায় পিতা-পুত্র ও পুত্রবধূসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন কেরামত আলীর ছেলে ছলেমান বয়াতি, ছলেমানের ছেলে আব্বাস আলী এবং তার পুত্রবধূ রূপবান। এদের মধ্যে ছলেমান বয়াতি ও রূপবানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন ছলেমান বয়াতির পরিবারের ওপর হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেয় একই এলাকার রবিআলমের ছেলে সাকিল, রত্তনের ছেলে মনজু, বশিরের ছেলে মামুন ও মমিন, রফিকের ছেলে ছালাউদ্দিন এবং হেজনের ছেলে আব্বাসসহ অজ্ঞাতনামা আরও প্রায় ১৫-২০ জন। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে ছলেমান বয়াতি, আব্বাস আলী ও রূপবানকে রক্তাক্ত জখম করে।
ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ছলেমান বয়াতি ও রূপবানের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক জমি দখল ও লুটপাটের কার্যক্রম অব্যাহত রেখেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাব আলী জানান, তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews