মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

টেকনাফ হাইওয়ে সড়কের পাশ থেকে পরিত্যক্ত দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালের দিকে উখিয়া থানার পুলিশ এ অভিযান পরিচালনা করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মরাগাছতলা রোহিঙ্গা মার্কেটের সম্মুখে, কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখা যায়।

পরবর্তীতে উক্ত বস্তা তল্লাশি করলে দুই লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত চোরাকারবারিরা উক্ত ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।

উদ্ধার ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক জব্দ করা হয়েছে এবং পলাতক চোরাকারবারি শনাক্ত ও আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews