শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

লালদিয়ার চর পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাতেঅর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

হোসেন বাবলা

পতেঙ্গা লালদিয়ার চর পুনর্বাসন প্রত্যাশী মানুষের পক্ষ থেকে আজ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-এর সঙ্গে সাক্ষাৎ করেন কাদের ও নুর হোসেনসহ পুনর্বাসন প্রত্যাশী পরিবারের প্রতিনিধিরা।

এ সময় উপস্থিত ছিলেন ৪১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ,৪১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা নাজিম উদ্দিন চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাক্ষাৎকালে লালদিয়ার চরে উচ্ছেদকৃত পরিবার গুলোর পুনর্বাসনের দাবির বিষয়ে আলোচনা করা হয় এবং উচ্ছেদকৃত পরিবারের তালিকা মাননীয় মন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

লালদিয়ার চরবাসীর পুনর্বাসনের ন্যায্য দাবি বাস্তবায়নে যারা আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, বিশেষ করে নাঈম- তুহিন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

আশা করি, সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় লালদিয়া চরবাসীর দীর্ঘদিনের পুনর্বাসনের প্রত্যাশা দ্রুত বাস্তবায়িত হবে।

তথ্য সূত্র: নূরুল আবছার, সাবেক ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর, পতেঙ্গা- চট্টগ্রাম ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews