শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

চকরিয়ায় বালুদস্যুর ডেরায় প্রশাসনের হানা, শ্যালো মেশিন পাইপ জব্দ- কিন্তু গডফাদার- আড়ালে’

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ রাখার অপরাধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলমের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালু মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম জানান, উত্তর হারবাং এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন ও মজুদ করে আসছিল। এতে স্থানীয় পরিবেশ ও সরকারি সম্পত্তি হুমকির মুখে পড়ায় এই অভিযান চালানো হয়। জব্দকৃত সরঞ্জামাদি স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার সময় হারবাং ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহসিলদার আবুল মনসুরসহ চকরিয়া থানা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews