মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের আলোচনা সভায় বক্তব্য রাখেন মোঃ কোহিনুর মিয়া অফিসার ইনচার্জ শিবপুর মডেল

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন  প্রতিনিধি নরসিংদী।

নরসিংদীর শিবপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী- তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,নরসিংদী জেলা পরিষদ এর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,গুরুত্বপূর্ণ আলোচনা করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ ফারজানা ইয়াসমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর। অদ্য ১৭ আগস্ট ২০২৬ ইং সোমবার সকালে শিবপুর উপজেলা পরিষদ মাঠে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আব্দুল গফুর এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, শিবপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার সহ মুক্তিযোদ্ধা দের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রমুখ। প্রধান অতিথি আলহাজ্ব মঞ্জুর এলাহী এমপি মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন আমি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করব ইনশাল্লাহ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে খাবারের প্যাকেট দেওয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews