শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

চট্টগ্রাম সফররত সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

মো.সেলিম উদ্দিন খাঁন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর চট্টগ্রাম আগমন উপলক্ষে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর পক্ষ থেকে গভীর শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

আজ ১৬ই আগস্ট, রোজ রবিবার সকাল ৯:৩৯ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউসে মন্ত্রী মহোদয় পৌঁছালে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর কার্যকরী কমিটির নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় মন্ত্রী মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিয়া। শুভেচ্ছা বিনিময়কালে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সাথে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ, চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা, উন্নয়ন এবং গণমাধ্যমের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। মন্ত্রী মহোদয় ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং চট্টগ্রামের সংস্কৃতি ও সাংবাদিকতার প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মানিক ও এম এ নাঈম, সহ-সাধারণ সম্পাদক রোকন উদ্দিন জয়, সাংগঠনিক সম্পাদক অরূপ চন্দ্র, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান এবং মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা নাজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews