শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বান্দরবানের, আলীকদমে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১১

  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক, সুপারভাইজার ও যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে আলীকদম-চকরিয়া সড়কের তারাবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী মাতামুহুরী পরিবহনের বাসটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা, আলীকদম থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

গুরুতর আহত বাসের হেলপার মো. হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসের চালক ও সুপারভাইজারও রয়েছেন।

এদিকে, একই দিন আলীকদম-চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকায় কংক্রিটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনাও ঘটেছে। একই দিনে একই সড়কে পরপর দুটি দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পাহাড়ি এ সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের সতর্কতা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews