শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বাকলিয়াবাসীর পাশে মেয়র ডা. শাহাদাত হোসেন

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

স্টফ রিপোর্টার চট্টগ্রাম

টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মানবিক সহায়তার অংশ হিসেবে রোববার (১২ জুলাই) তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ করেন।

এ সময় মেয়র ডা. শাহাদাত হোসেন ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল তুলে দেন।

মেয়র বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব ও অঙ্গীকার। নগরীর বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা, ত্রাণ বিতরণ এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে চসিক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

চাল বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews