মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

দক্ষিণ হালিশহরে ৩৯ নং ওয়ার্ড পানিবন্দী মানুষের পাশে জামায়াতে ইসলামীর‌ খাবার বিতরণ 

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের উদ্যোগে সাম্প্রতিক টানা বৃষ্টিতে পানিবন্দী ও দুর্ভোগে পড়া মানুষের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০:৩০টায় নিউমুরিং এলাকায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রায় ২০০টি পানিবন্দী পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের আমীর মুহাম্মদ ওসমান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাউন্সিলর প্রার্থী মোঃ সাহেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৯ নং ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোঃ ফখরুল ইসলাম, হাজী শাহ জামাল -সদাগর জামে মসজিদের সহ সভাপতি মোঃ ইলিয়াস, গাজী মোঃ ওমর ফারুক, মোঃ আনিসুর রহমান, মোঃ সাহিন ইসলাম সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

বক্তারা বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা এবং মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকার কথা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews