বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে অতি ভারী বৃষ্টিটানা বর্ষণে নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি ডুবে যায় যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১ বিজিবির অভিযানে ‎যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ ‎ শব্দচারী আবৃত্তি অঙ্গনের ২০২৬-২৭ সেশনের কার্যকরী কমিটি গঠিত Mostbet ilə Kiberidman Mərclərinin Əsas Quruluşu – Kiberidman Mərclərinin Əsas Prinsipləri – Mostbet Nümunəsi টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং ‎৪৯ বিজিবির অভিযানে সীমান্তে ভারতীয় কসমেটিক্স পণ্য আটক ‎ Mostbet – Fantaziya İdmanı Nədir və Niyə Bu Qədər Gülüncdür? – Mostbet Fantaziya Liqaları – Necə Başlamaq və Nə Gözləmək চট্টগ্রামকে লজিস্টিক হাব করার ঘোষণা ইপিজেডে ব্রাজিল বনাম আর্জেন্টিনারের খেলা অনুষ্ঠিত

যশোরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

‎‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:

‎যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রিপন মৃধা (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

‎আটক রিপন মৃধা নড়াইল জেলার কালিয়া উপজেলার খাশিয়ালা ডাকঘরের টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

‎বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয়েছে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।

‎বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের মূল্য ১ কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ১৭ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৯৩৪ টাকা।

‎আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান ও পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews