শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

কোতোয়ালী থানার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ০৮ জন ডাকাত সদস্য গ্রেফতার; বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রামে সিএমপির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি চৌকস আভিযানিক টিম সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের সদস্য ১। মেহেদী হাসান (২০), পিতা- শাহীন, মাতা- রহিমা বেগম, সাং- দেবীদ্বার, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- নিচতলা, বেলাল জমিদারের বাড়ি, টাইগারপাস বটগাছতল, রেলওয়ে কলোনি, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম; ২। সাগর (১৯), পিতা- মোঃ জসীম, মাতা- মনি বেগম, সাং- ইয়াসিনহাট, উপজেলা- চাটখিল, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী, বর্তমানে সাং- টাইগারপাস কোয়ার্টার বক্স, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম; ৩। অন্তর (২৩), পিতা- শাহ আলম, মাতা- ফরিদা, সাং- কাজীর দেউরি, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে সাং- কালা মিয়ার বাড়ি, রামপুর বাজার, গ্রাম- সৈয়দপুর, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া;

৪ সাহাব উদ্দিন (৩০), পিতা- জাহের মিয়া প্রকাশ জাহাঙ্গীর, মাতা- সুফিয়া খাতুন, সাং- ধামসার, মিয়া বাড়ি, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, বর্তমানে সাং- তারেকের বাড়ি, রেলস্টেশনের পাশে, ষোলশহর, থানা- পাঁচলাইশ, জেলা- চট্টগ্রাম; ৫। মোঃ রাকিব (২০), পিতা- দিদার, মাতা- লিপি আক্তার, সাং- মাস্টারপুল, বউ বাজার, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে সাং- মিস্ত্রিপাড়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম।

৬ মোঃ রাসেল (২৭), পিতা- আব্দুল হাকিম বাবুর্চি, মাতা- রহিমা বেগম, সাং- নয়াকান্দি, শফিক মিয়ার বাড়ি, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- অলংকার, নিকু মিয়ার ভাড়া ঘর, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম; ৭। ফয়সাল (২৬), পিতা- জসিম উদ্দিন, মাতা- বিলকিস আক্তার, সাং- কৈয়গ্রাম, পূর্বপাড়া, থানা- পটিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে সাং- কাজেম আলী বাড়ি, কাজেম আলী রোড, মাস্টারপুল, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম; ৮। ইমন (২৩), পিতা- মৃত শফিকুল ইসলাম, মাতা- নাসিমা বেগম, সাং- বেলানগর, হোনার বাড়ি, থানা- কুমিল্লা কোতোয়ালী, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- মিয়া বাড়ি, মিস্ত্রিপাড়া, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করেন।

এ সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ০৪ (চার)টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিগণ জানান, তারা বিভিন্ন ছিনতাইকারী চক্রের সঙ্গে যোগসাজশ করে ট্রেনের প্ল্যাটফর্মে পৌঁছানোর পূর্বেই নেমে যাওয়া যাত্রীদের এবং রিয়াজউদ্দিন বাজার, ফলমণ্ডি ও নিউ মার্কেট এলাকায় আগত ব্যবসায়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিছিল। এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-০১, তারিখ-০১/০৭/২০২৬ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি মেহেদী হাসানের বিরুদ্ধে ছিনতাই ও মারামারিসহ ০২টি, অন্তরের বিরুদ্ধে ০২টি ছিনতাই মামলা, সাহাব উদ্দিনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদক ও বিস্ফোরকসহ মোট ০৫টি এবং রাসেলের বিরুদ্ধে অস্ত্র, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ মোট ০৯টি মামলা পূর্ব হতে রুজু রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews