শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

টেকনাফ দমদমিয়ায় দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের যাত্রীদের উদ্ধার ও জরুরী চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্ট গার্ড

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, আজ ২৩ জুন ২০২৬ মঙ্গলবার দুপুর ১২ টায় কক্সবাজার হতে টেকনাফগামী পয়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস প্রায় ১৫-২০ জন যাত্রী নিয়ে টেকনাফ থানাধীন দমদমিয়া নৌ-পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রীজ হতে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।

দুর্ঘটনার ফলে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকা পড়ে এবং অনেকে আহত হয়। দূর্ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে।

এসময় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও উক্ত উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। কোস্ট গার্ড সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও ফায়ার সার্ভিস এর সমন্বিত প্রচেষ্টায় বাসের ভেতরে আটকে পড়া সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এর মেডিকেল টিম আহত যাত্রীদের জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে। অতপরঃ উন্নত চিকিৎসার জন্য আহত যাত্রীদের দ্রুত টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

এখন পর্যন্ত উক্ত দূর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, দুর্ঘটনাসহ যেকোন মানবিক সংকট মোকাবিলায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখবে। স্বাক্ষরিত/- সাব্বির আলম সুজন SABBIR ALAM SUZAN লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা বাংলাদেশ কোস্ট গার্ড

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews