শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

৫ শতাধিক নারী উপকৃত হচ্ছেন বেনাপোল আলোকিত নারী উন্নয়ন সংস্থার মাধ্যমে ‎

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোরের বেনাপোলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ৫ শতাধিকের বেশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে আলোকিত নারী উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‎সংস্থাটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়নে নারীর অংশগ্রহণ অপরিহার্য। নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তুলতে এবং সমাজে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কারিগরি ও কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণের মতো উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন, বর্তমান সময়ে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত প্রয়োজন। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ করা গেলে অনেক নারী ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতায় ভূমিকা রাখতে পারবেন।

‎সভাপতির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, আলোকিত নারী উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে নারীদের জন্য বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

‎উদ্বোধনী অনুষ্ঠান শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নারী প্রশিক্ষণার্থী ও সদস্য উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews