শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

দু:সময়ের সাথী মাবুদকে স্মরণ করলেন সিডিএর নবাগত চেয়ারম্যান বেলায়েত

  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম।

স্মৃতির দুয়ারে সম্পর্কের ঋণ কখনো ম্লান হয় না। তা আবারও প্রমাণ করলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

গত রোববার ঢাকা থেকে ফিরেই তিনি রাজকীয় সংবর্ধনা কিংবা আনুষ্ঠানিকতা কে পিছে ঠেলে ছুটে গেলেন এক লড়াকু আত্মার টানে। বিমানবন্দর থেকে সোজা হাজির হন নগরের উত্তর কাট্টলী ওয়ার্ডে, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন তার দুঃসময়ের রাজপথের পরম সাথী বিএনপি নেতা আলী আজমী মাবুদ।

প্রিয় বন্ধুর কবর জিয়ারত করে অশ্রুসজল চোখে শ্রদ্ধা নিবেদন করেন তিনি, আর সেই মুহূর্তে স্মৃতির পাতায় যেন জীবন্ত হয়ে ওঠে রাজপথের পুরনো সব লড়াইয়ের দিনগুলো।

স্থানীয় সূত্র জানা গেছে,উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম আলী আজমী মাবুদের কবর জিয়ারত শেষে তাঁর পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন।

আলী আজমী মাবুদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সাথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তারা নগর বিএনপি অফিস থেকে একইসাথে গ্রেপ্তার হয়েছিলেন। কারাগারে থাকাকালিন দুজনকেই পায়ে দান্ডা বেড়ি পরিয়ে আদালতে তোলা হতো। সেসময় টানা দান্ডা বেড়ি পরানোর কারণে বিএনপি নেতা মাবুদের পায়ে পচন ধরেছিল। সেই চিকিৎসা করাতে গিয়ে তাকে দীর্ঘদিন ওষুধ নিতে হয়েছিল। একসময় ওষুধের প্রভাবে কিডনী নষ্ট হয়ে যায়৷ পরবর্তীতে পা কেটে ফেলতে হয় তার। একসময় মৃত্যুর কাছে হার মানেন আলী আজমী মাবুদ৷

রোববার তাঁর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন নতুন সিডিএ চেয়ারম্যান। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিডিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, আলী আজমী মাবুদকে কোনদিন ভুলে যাওয়া সম্ভব না। দলের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর সাথে আমার স্মৃতিগুলো এখন দগদগে। একসাথে আদালতে ওঠানো, পায়ে দান্ডা বেড়ি পরানো। কি যে কষ্ট হতো মাবুদের বলার অপেক্ষা রাখে না৷ কারাগারের দিনগুলি এখনও মনে পড়ে৷ মানুষটা আজ বেঁচে থাকলে যদি দেখতো আমি সিডিএ চেয়ারম্যান হয়েছি।

আনন্দে আত্মহারা হয়ে পড়তো৷ আমি আজীবন তার পরিবারের পাশে থাকব কথা দিলাম।

শুধু তাই নয়, বিএনপির তৃণমূল পর্যায়ের শুভাকাঙ্ক্ষীদের আজীবন স্মরণ করবেন বলেও জানিয়েছেন এই নবাগত সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews