মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমি

  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ অ-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে দীর্ঘদিন পর অনেকটাই সেনাবাহিনীর মত কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমির ১৪ দলের খেলোয়াড়রা ।

তারা গতকাল মঙ্গলবার বিকেলে সমুদ্র সৈকত পাড়স্থ সাগর পাড় মাঠে সহকারী গোল কিপার কোচ, সাবেক ফুটবলার মোঃ ওমর ফারুক এই সেশন পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, সহকারী কোচ মোঃ মামুন, পরিচালক ও টিম ম্যানেজার মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক সদস্য মোঃ দেলোয়ার হোসেন, প্রাক্তন বর্ষীয়ান ফুটবলার মোঃ আসলাম,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার।

একাডেমির অনুশীলন সেশন পরিদর্শন করেন সাবেক ১৩ দলের কোচ ও জেলা দলের ফুটবলার মোঃ দিদারুল আলম পাভেল, সাবেক ফুটবলার মোঃ ইকবাল হোসেন, মোঃ আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে নবাগত সদস্য তৌহিদ ও ইমন কে একাডেমির লোগো সম্বলিত জার্সি প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews