শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বন্দর থানা এলাকায় আমদানীকৃত আত্মসাথের ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য ও গাড়ি উদ্ধার: আটক -২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন

চট্টগ্রাম বন্দর হতে আমদানিকারকের ৯৪ কার্টুন ক্রোকারিজ পণ্য আত্মসাৎ করে মূল মালিক কে বুঝিয়ে না দিয়ে আসামি মোঃ নীরব চৌধুরী প্রকাশ সাকিব (২৯) তার সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জনের সহায়তায় পরস্পর যোগসাজশে প্রতারণার আশ্রয় নিয়ে গত ০৫/০৫/২০২৬ ইং রাত অনুমান সাড়ে ১০ টা হতে ০৬/০৫/২০২৬ ইং তারিখ রাত অনুমান ১:৩০ টায় মধ্যবর্তী সময়ে আত্মসাৎ করেন। সেই কারণে বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের হয়।

এ প্রেক্ষিতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ আব্দুর রহিম মহোদয়ের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম, সঙ্গীয় এসআই জয়নাল আবেদীনসহ পুলিশ টিম ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর পাহাড়তলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামি মোঃ নীরব চৌধুরী কে আটক করেছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামি মোঃ সাখাওয়াত হোসেন (৩৪)কেও আটক করা হয়।

আটকৃতদের তথ্য ও দেখানো স্থান থেকে আত্মসাৎকৃত ক্রোকারিজ পণ্যের মধ্যে হতে ৫০ কার্টুন ক্রোকারিজ পণ্য এবং প্রতারণার কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ট ১৩-০৩৯৫) ও একটি সাদা রঙের প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং- চট্ট মেট্রো-ঘ ১১-৪৭৯৫) উদ্ধার করা হয়।
আটককৃত আসামিদের বন্দর থানার মামলা নং-১৪, তারিখ-১১/০৫/২০২৬ ইং, ধারা-৪০৭/৪২০/১০৯ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews