স্টাফ রিপোটার চট্টগ্রাম
সোহাগ আরেফিন সভাপতি, আবদুল কাদের রাজু সাধারণ সম্পাদক।
চট্টগ্রাম প্রতিনিধি: উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রাণবন্ত উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচন উপলক্ষে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। এ সময় সংগঠনের সদস্যরা উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল।
নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
নবনির্বাচিত নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিকরা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল,চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক আয়ান শর্মা ও দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম ।
নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, ফুলকলি লিমিটেড এর জিএম এম এ সবুর, দৈনিক চট্টগ্রাম পোস্ট এর সম্পাদক মোহাম্মদ আইয়ুব ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্বাচন চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।
উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংগঠনের সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষের আবহ সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত