ডেস্ক নিউজ
চট্টগ্রাম নগরীর ৩৯ নং ওয়ার্ডস্থ সিমেন্ট ক্রসিং মোড়ে একটি কন্টেইনারবাহী প্রাইমোভারের চেসিসের মাস্টার পিন হঠাৎ ভেঙে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গাড়িটি চলাকালীন হঠাৎ মাস্টার পিন ভেঙে যাওয়ায় হলুদ রঙের 'এমএসসি' (MSC) কন্টেইনারসহ ট্রেইলরের ভারী অংশটি একপাশে বিপজ্জনকভাবে কাত হয়ে পড়ে যায়।
এর ফলে প্রাইম মোভারের সামনের ক্যাবটি কিছুটা বিচ্ছিন্ন ও ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত