্সেলিম রেজা তাজ,বেনাপোল,যশোর
ভূমিকা, ্জতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’-কে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ্সেলিম রেজা তাজ,বেনাপোল,যশোরও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই ‘ছোটদের নজরুল’।
বই ও প্রকাশনা ইতোমধ্যে বইটির আনুষ্ঠানিক প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ‘বইপত্র প্রকাশন’ থেকে বইটি প্রকাশিত হবে।
লেখক পরিচিতি শাম্মী তুলতুল। একাধারে একজন লেখক, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক, আবৃত্তিকার, রেডিও অনুষ্ঠান পরিচালক, নজরুল অনুরাগী ও দাবা খেলোয়াড়। তার লেখায় থাকে সব সময় এক ধরনের বার্তা। আছে সমাজ সচেতন করার এক প্রকার শক্তি। খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে লেখনি দিয়ে জয় করছেন মানুষের ভালোবাসা। বর্তমান সময়ে যে তরুণ লেখকদের নাম নেওয়া হয় তুলতুল তাদের মধ্যে অন্যতম।
শাম্মী তুলতুল বড়দের পাশাপাশি দীর্ঘদিন ধরে শিশুসাহিত্য নিয়েও লেখালেখি করে আসছেন। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখির মাধ্যমে তিনি দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি অর্জন করেছেন। ভারতের বিভিন্ন মাধ্যমেও তার লেখালেখি পাঠকপ্রিয়তা পেয়েছে।
চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এই লেখকের বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। লেখালেখিতে অবদানের জন্য তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
লেখকের বক্তব্য
ছোটদের নজরুল’ বইটি নিয়ে শাম্মী তুলতুল সাংবাদিক সেলিম রেজা তাজকে বলেন, “তথ্যভিত্তিক বই লেখা খুবই পরিশ্রমের। আর শিশুদের জন্য বই লিখতে হলে লেখার ক্ষেত্রে আরও বেশি বিশেষ নজর দিতে হয়। নজরুলকে নিয়ে এটি আমার দ্বিতীয় বই, সবকিছু অনুকূলে থাকলে বইটি প্রকাশিত হবে।
তিনি আরও বলেন, “আমার নতুন প্রকাশক মাহবুবুর রহমান বাবু ভাইয়ের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে বিশেষ সুযোগ দিয়েছেন।
সমাপ্তি ,নজরুলের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে শিশু-কিশোরদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যেই ‘ছোটদের নজরুল’ বইটি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। নজরুল বর্ষকে ঘিরে বইটি শিশু-কিশোর পাঠকদের পাশাপাশি নজরুলপ্রেমী পাঠকদের মধ্যেও আগ্রহ তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত