স্টাফ রিপোর্টার বাঁশখালী
বাঁশখালীর সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক মরহুম অ্যাডভোকেট সুলতান উল কবির চৌধুরী ২০১৪ সালের ৩০ জুন মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর এক যুগ পর কোনো মামলায় তাঁর নাম আসামি হিসেবে উঠে আসার অভিযোগে বাঁশখালীজুড়ে ব্যাপক আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের প্রশ্ন—যিনি ২০১৪ সালেই পৃথিবী ছেড়ে চলে গেছেন, ২০২৬ সালের কোনো ঘটনার মামলায় তাঁর বিরুদ্ধে আসামির অভিযোগ কীভাবে আনা হলো?
অভিযোগ উঠেছে, সম্প্রতি দায়ের হওয়া একটি মামলায় মৃত সাবেক সংসদ সদস্য সুলতান উল কবির চৌধুরীর কে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একজন মৃত ব্যক্তির নাম মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার ঘটনা সত্য হলে এটি শুধু একটি মামলার ত্রুটি নয়—মামলার এজাহার প্রস্তুত, তথ্য যাচাই এবং তদন্ত প্রক্রিয়া নিয়েও বড় ধরনের প্রশ্ন তৈরি করে।
সুলতান উল কবির চৌধুরী ছিলেন বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত একজন প্রবীণ রাজনীতিক। তাঁর মৃত্যুর বিষয়টি ২০১৪ সালেই বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
এখন প্রশ্ন উঠছে—মামলার বাদী কি জানতেন না যে সংশ্লিষ্ট ব্যক্তি ১২ বছর আগেই মারা গেছেন? এজাহার গ্রহণের আগে পুলিশ কি আসামিদের পরিচয় ও জীবিত থাকার বিষয়টি যাচাই করেনি? এ নিয়ে সংশ্লিষ্ট মহলের কাছে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছেন স্থানীয়রা। তবে মামলাটির এজাহার, মামলা নম্বর এবং সংশ্লিষ্ট থানার বক্তব্য হাতে না পাওয়া পর্যন্ত ঘটনাটিকে চূড়ান্তভাবে ‘মিথ্যা মামলা’ বলা যাচ্ছে না। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া জরুরি। মৃত ব্যক্তিকে আসামি করার অভিযোগ সত্য হলে—এটি নিঃসন্দেহে একটি গুরুতর প্রশাসনিক ও আইনগত প্রশ্ন।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত